NEWS-360: shahrukh khan
Showing posts with label shahrukh khan. Show all posts
Showing posts with label shahrukh khan. Show all posts

Monday, April 22, 2019

যে নিজের থেকে দেশকে বেশি ভালোবাসে তাকেই ভোট দিন: শাহরুখ

April 22, 2019 0
যে নিজের থেকে দেশকে বেশি ভালোবাসে তাকেই ভোট দিন: শাহরুখ
যে নিজের থেকেও দেশকে বেশি ভালোবাসেন, তাঁকেই ভোট দিন। দেশবাসীকে এমনই পরামর্শ দিচ্ছেন বলিউড বাদশা শাহরুখ। দেশ আমাদের, তাই দেশের সরকার নির্বাচন করার দায়িত্বও আমাদের। এমনটাই বলছেন বাদশা। আর কিং খান সকলকে এমন পরামর্শ দিয়েছেন র‍্যাপ গেয়ে।
বেশকিছুদিন আগে বলিউডের সমস্ত তারকাদের কাছে দেশবাসীকে ভোটদানের আবেদন করার অনুরোধ করেছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর সেই আবেদন মেনে সকলকে ভোটদানের অনুরোধ করেছিলেন আমির খান, আলিয়া ভাট, আয়ুষ্মান খুরানা, অক্ষয় কুমার, এ আর রহমান, করণ জোহর সব বেশকিছু বলি তারকা। ভোটদানের আবেদন জানান খোদ সলমন খানও
তবে শাহরুখ বরাবরই সকলের থেকে হটকে। তাই একটু দেরিতে হলেও সকলকে চমক দিয়ে ভোটদানে পরামর্শ দিলেন কিং খান। নিজের গলায় গাইলেন র‍্যাপ। রণবীরের সিংয়ের পর এবার শাহরুখের এই র‍্যাপও যে বেশ জনপ্রিয় হবে সেটাই স্বাভাবিক।
DONATION ON PAYPAL
FOLLOW ME ON SOCIAL MEDIA[INSTAGRAM,FACEBOOK,TWITTER]
SUBSCRIBE MY YOUTUBE CHANNEL


Popular Posts